Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় - Chief TV

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় - Chief TV

2026-02-28  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  158 views
ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় - Chief TV

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে জেলা প্রশাসক ইসরাত ফারজানা ও পুলিশ সুপার মো. বেলাল হোসেন ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় পর্ব শুরু হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি অফিস, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


Share: