বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে তরুণ প্রজন্মের সঙ্গে প্রাণবন্ত ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সোমবার বিকেলে অনুষ্ঠিত এই আড্ডায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তারা দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান নানা সমস্যার বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।
জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তার নিজের স্বপ্ন ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং বাংলাদেশের ভবিষ্যত সম্পর্কে তরুণদের মতামত শুনে তা মূল্যায়ন করেন।