Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে - Chief TV

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে - Chief TV

2026-02-07  ডেস্ক রিপোর্ট  117 views
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে - Chief TV

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন সহজেই নিজেদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারেন, সে জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চারটি মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

যেভাবে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

২. হটলাইন ১০৫
ভোটাররা ১০৫ নম্বরে কল করে সরাসরি অপারেটরের সঙ্গে কথা বলতে পারবেন। কলের পর ৯ চাপতে হবে। এ সময় এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

৩. এসএমএস সেবা
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
PC স্পেস NID নম্বর
এটি ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে দুটি উপায়ে তথ্য পাওয়া যাবে—

  • এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা

  • এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্র খোঁজা

এছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাতায়াতের পথও দেখা যাবে।

নির্বাচন কমিশন আশা করছে, এসব সুবিধার মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্র খুঁজে পাবেন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


Share: