Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / যে কারণে জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা পেছাল - Chief TV

যে কারণে জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা পেছাল - Chief TV

2026-02-01  ডেস্ক রিপোর্ট  111 views
যে কারণে জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা পেছাল - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ইশতেহার প্রকাশ অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলের আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, রোববার দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ইশতেহার প্রকাশের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে রোববারই জানানো হবে।

দলীয় সূত্র জানায়, রোববার সকালে ডা. শফিকুর রহমান শেরপুরের শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাঁর কবর জিয়ারত করবেন। এরপর তিনি একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির। পরে দুপুর সাড়ে ১২টায় জামালপুরের আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দিন শেষে ঢাকায় ফিরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা–১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গণসংযোগ ও পথসভা করবেন তিনি।


Share: