Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ৩ দিনেই কোটির ঘরে সম্পর্কের গল্প - Chief TV

৩ দিনেই কোটির ঘরে সম্পর্কের গল্প - Chief TV

2026-01-14  ডেস্ক রিপোর্ট  208 views
৩ দিনেই কোটির ঘরে সম্পর্কের গল্প - Chief TV

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ মুক্তির পর থেকেই দর্শকদের আবেগে ভাসাচ্ছে। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভুল-বোঝাবুঝি ও ভালোবাসার গল্পে নিজেদের জীবনের ছায়া খুঁজে পাচ্ছেন অনেকেই। মাত্র তিন দিনেই নাটকটি পৌঁছে গেছে কোটির ভিউয়ের ক্লাবে। পাশাপাশি জমা পড়েছে হাজারো আবেগঘন প্রতিক্রিয়া।

গত ১০ জানুয়ারি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া প্রায় দুই ঘণ্টার এই ফিল্মটি প্রকাশের প্রথম কয়েক ঘণ্টাতেই রেকর্ড ভিউ অর্জন করে। নির্মাতা রাজ নিজেই জানিয়েছেন, মুক্তির ৫ ঘণ্টা ৩৫ মিনিটে এটি ১০ লাখ, ৯ ঘণ্টা ৩৭ মিনিটে ২০ লাখ, ১৩ ঘণ্টা ৩১ মিনিটে ৩০ লাখ এবং ২৪ ঘণ্টায় ৬০ লাখ ভিউ ছাড়িয়ে যায়। তিন দিনে এসে ভিউ সংখ্যা পৌঁছায় এক কোটিতে। এ পর্যন্ত মন্তব্য জমা পড়েছে ২১ হাজারেরও বেশি।

এর আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ বাংলা ফিকশনের ইতিহাসে অন্যতম সফল কনটেন্ট হিসেবে জায়গা করে নেয়। ফিল্মটির ভিউ ইতোমধ্যেই তিন কোটিরও বেশি। সেই ধারাবাহিকতায় তার ‘গল্প’ সিরিজের নতুন সংযোজন হিসেবেই এসেছে ‘সম্পর্কের গল্প’


Share: