Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / আবার বদলাচ্ছে পুলিশের পোশাকের রঙ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি - Chief TV

আবার বদলাচ্ছে পুলিশের পোশাকের রঙ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি - Chief TV

2026-04-21  ডেস্ক রিপোর্ট  28 views
আবার বদলাচ্ছে পুলিশের পোশাকের রঙ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি - Chief TV

সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশকে দেওয়া পোশাকের রঙ বদলে নতুন রংয়ের পোশাক দেওয়ার প্রস্তুতি চলছে। এই সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশের সদর দফতর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠানো চিঠিতে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান। এতে বিষয় লেখা হয়েছে– বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন প্রসঙ্গ।

চিঠিতে বলা হয়েছে, জানানো যাচ্ছে যে, পুলিশের বিদ্যমান পোশাকের রং শার্ট Deep Grey TC (Piain Fabric) ও প্যান্ট Dark Blue TC Drill এবং মেট্রোপলিটন পুলিশের শার্ট Light Olive TC (Plain Fabric) ও প্যান্ট Dark Blue TC Drill পরিবর্তন করে নতুন রংয়ের পোশাক শার্ট Iron TC (Plain Fabric) ও প্যান্ট Coffee (Shale) TC Twill Fabric প্রবর্তন করায় মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব পরিলক্ষিত হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাকের রং পরিবর্তনের বিষয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়। তৎপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের নমুনা ও কালার বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ পর্যালোচনা করে কয়েকটি নমুনা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে শার্ট ও প্যান্টের কালার প্রাথমিকভাবে নির্বাচন করেন।

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতক্রমে পুলিশের ইউনিফর্ম সকল মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্টের রং Light Olive TC (Plain Fabric) ও এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র‍্যাব ব্যতীত অন্যান্য সকল পুলিশের ক্ষেত্রে শার্টের রং Deep Blue TC (Plain Fabric) এবং উভয় ক্ষেত্রে প্যান্টের রং TC Twill Khaki নির্ধারণ করেন। উক্ত প্রস্তাবনাটি কার্যকর করার জন্য Police Dress Rules, 2025 এর নিম্নোক্ত বিধি সংশোধনের নিমিত্তে অনুমোদন প্রয়োজন।

আবার বদলাচ্ছে পুলিশের পোশাকের রঙ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি - 1Chief TV

এতে আরও বলা হয়, Police Dress Rules, 2025 এর Rule 4 এর sub-rule (5) (6) (7) (8); Rule 7 এর sub-rule (2) এর (a) (c) এবং Rule 7 এর sub-rule (3) এর (a) (i) (ii) (b)(i) (ii) সংশোধিত হবে। Police Dress Rules, 2025 এ প্রয়োজনীয় সংশোধন/সংযোজনপূর্বক প্রজ্ঞাপন জারি সংক্রান্ত একটি খসড়া প্রজ্ঞাপন এতসঙ্গে প্রেরণ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, উল্লেখ্য যে, প্রাপ্যতার ভিত্তিতে ইউনিফর্ম সরবরাহ করা হয় বিধায় বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোন আর্থিক সংশ্লেষ নেই। এমতাবস্থায়, Police Dress Rules, 2025 এ প্রয়োজনীয় সংশোধন/সংযোজনপূর্বক প্রজ্ঞাপন জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
 


Share: