Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / আদিবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের দাবিতে মানববন্ধন - Chief TV

আদিবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের দাবিতে মানববন্ধন - Chief TV

2026-02-11  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:  63 views
আদিবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের দাবিতে মানববন্ধন - Chief TV

রংপুরে সংখ্যালঘু আদিবাসী নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি (সোমবার) রংপুর নগরীর কারমাইকেল কলেজ গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহল থেকে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এনএমসি নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকার একটি তালিকাও প্রস্তুত করেছে এবং বিভিন্ন সংবাদপত্রে দেশের বিভিন্ন অঞ্চলের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্য প্রকাশিত হয়েছে।

বক্তারা আরও বলেন, প্রতিটি নির্বাচনের আগে ও পরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সহিংসতার এক ধরনের ভীতি কাজ করে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিদ্যমান। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডিওপিএসের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী, সমাজকর্মী সারোয়ার জামিল, আদিবাসী নেতা আলাল শিং ও সঞ্চিতা শিং।

বক্তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা কামনা করেন। পাশাপাশি নির্ধারিত ভোটকেন্দ্রে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের সুরক্ষা নিশ্চিত করে তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানান।


Share: