Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী আসতেই তালা ঝুলিয়ে পালালেন স্বামী - Chief TV

অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী আসতেই তালা ঝুলিয়ে পালালেন স্বামী - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  25 views
অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী আসতেই তালা ঝুলিয়ে পালালেন স্বামী - Chief TV
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে স্বামীর স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে এসে পৌঁছালে ঘরের দরজায় তালা ঝুলিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার উত্তর রাবাইটারী এলাকার দুলাল নামের ওই যুবক ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সাথী আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এরপর প্রায় ছয় মাস আগে তারা ঢাকায় গোপনে বিয়ে করেন। পেশায় বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী আক্তার পরবর্তীতে জানতে পারেন যে দুলালের ঘরে আগের স্ত্রী ও সন্তান রয়েছে।
 
বিষয়টি জানাজানি হতেই দুলাল কৌশলে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়ি চলে আসেন। এরপর গত মঙ্গলবার সকালে তার খোঁজে দ্বিতীয় স্ত্রী ফুলবাড়ীতে দুলালের বাড়িতে এসে উপস্থিত হলে দুলাল ও তার পরিবারের লোকজন ঘরের দরজায় তালা মেরে দ্রুত সটকে পড়েন। দিনভর কোনো সমাধান না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়া ওই নারীর খবর পেয়ে গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
 
পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়। ফুলবাড়ী থানার এসআই ইয়াছিন আলী জানান, অভিযুক্ত যুবককে বাড়িতে পাওয়া যায়নি। ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নিতে চাইলে পুলিশ তাকে সব ধরনের আইনি সহায়তা প্রদান করবে।

 

Share: