Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV

বকশীগঞ্জে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV

2026-06-15  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  43 views
বকশীগঞ্জে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন - Chief TV
বকশীগঞ্জে পৌর এলাকায় মেষেরচর দিন দুপুরে এক গরু ব্যবসায়ীর বাড়ী ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে । 
 
এঘটনায় লুটপাটকারীদের গ্রেফতারের দাবীতে রোববার সন্ধ্যায় স্থানীয় ক্যাফে নিরিবিলিতে  সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগি পরিবার।

সংবাদ সম্মেলনে ভোক্তভোগি গরু ব্যবসায়ী শাহীনুর ইসলাম শাহীন তার বক্তব্যে বলেন, সাইদুর রহমান, খুশি মিয়া ও বাবু মিয়া গংদের  সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল এরি জের ধরে আজ রোববার সকাল ১১টায় সাইদুর রহমান, খুশি মিয়া ও বাবু মিয়া গংরা দেশিও অস্ত্র নিয়ে আমাদের বসত বাড়ীতে হামলা ভাঙচুর চালায় এসময় টিনের বেড়াকেটে আমার ষ্টিলের ট্র্যাংকে রাখে গরু বিক্রির ২৭ লক্ষ টাকা নিয়ে যায়।
 
এসময় আমরা বাধা দিলে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়। তাই আমরা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি। সেই সাথে অবিলম্বে লুটপাটকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
 
এঘটনায় শাহীনুর রহমান শাহীন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি ‌লিখিত অভিযোগ দায়ের করেছেন।


 


Share: