Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / ৬ বছর ধরে বন্ধ থাকা যমুনা ও মেঘনা নামক ভাসমান তেল ডিপো পুনরায় চালুর দাবি - Chief TV

৬ বছর ধরে বন্ধ থাকা যমুনা ও মেঘনা নামক ভাসমান তেল ডিপো পুনরায় চালুর দাবি - Chief TV

2026-01-20  নূর আমিন মিয়া, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি  149 views
৬ বছর ধরে বন্ধ থাকা যমুনা ও মেঘনা নামক ভাসমান তেল ডিপো পুনরায় চালুর দাবি - Chief TV

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত যমুনা ও মেঘনা নামের দুটি ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ীভাবে সচল রাখার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।

সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী চলা এ গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহসভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, সদস্য মমিনুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক আবু হানিফা এবং সাংবাদিক নজরুল ইসলাম সাবুসহ অনেকে।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত যমুনা ও মেঘনা ভাসমান তেল ডিপো দুটি দীর্ঘদিন ধরে এলাকার জ্বালানি তেলের চাহিদা পূরণ করে আসছিল। তবে হঠাৎ করে নদীর নাব্যতা সংকটের অজুহাতে প্রায় ছয় বছর ধরে ডিপো দুটি থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এর ফলে আসন্ন বোরো মৌসুমে চিলমারীসহ আশপাশের এলাকায় জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাসমান তেল ডিপো দুটি দ্রুত পুনরায় চালু এবং স্থায়ীভাবে সচল রাখার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।


Share: