Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর - chief tv

আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  26 views
আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর - chief tv

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজ মামলা লড়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং নিজের মামলা নিজেই লড়ুক। দেশে ফিরতে চাওয়ার বক্তব্য স্টান্টবাজি। সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করতে হবে।’

তিনি আরও জানান, বর্তমানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাজাহান খান, আমির হোসেন আমু ও বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ সংশ্লিষ্ট ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। যাচাই-বাছাই শেষে সেগুলো দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করা হবে।


Share: