Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / আন্তর্জাতিক অঙ্গনে সোনিয়া রায়ের সাফল্য - Chief TV

আন্তর্জাতিক অঙ্গনে সোনিয়া রায়ের সাফল্য - Chief TV

2026-04-13  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  160 views
আন্তর্জাতিক অঙ্গনে সোনিয়া রায়ের সাফল্য - Chief TV

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনিয়া রায়। তিনি ভারতে অনুষ্ঠিত ‘মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসের স্বাক্ষর রেখেছেন।

Sonia 1

প্রতিযোগিতায় সোনিয়া রায় অর্জন করেছেন ‘বেস্ট ইন ইন্ট্রো ভিডিও’ সম্মাননা। তার সৃজনশীলতা, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং ক্যামেরা-ফ্রেন্ডলি পারফরম্যান্স এই স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত থাকার কারণে মঞ্চ ও ক্যামেরার প্রতি তার স্বচ্ছন্দতা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

Sonia 2

বর্তমানে সোনিয়া রায় এসএসসি পরীক্ষার্থী এবং ঢাকার এসওএস হারম্যান মেইনার কলেজে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি বরিশালে। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে মিডিয়াতে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তিনি।

Sonia 3

সোনিয়া জানান, তার এই পথচলায় পরিবারের পূর্ণ সমর্থন তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ তার জন্য একটি বড় অভিজ্ঞতা, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আত্মবিশ্বাস জুগিয়েছে।

Sonia 4

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের জন্যও গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে তিনি দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠতে পারেন।


Share: