Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / লাইফস্টাইল / আপনার পেটে কেন কথা থাকে না, জেনে নিন কারণ - Chief TV

আপনার পেটে কেন কথা থাকে না, জেনে নিন কারণ - Chief TV

2026-04-30  লাইফস্টাইল ডেস্ক  132 views
আপনার পেটে কেন কথা থাকে না, জেনে নিন কারণ - Chief TV

মনে কোনও কথা গোপন রাখার প্রতিশ্রুতি দিলেও অনেক সময় সেই কথা চেপে রাখা কঠিন হয়ে পড়ে। শুরুতে মনে হয়, কাউকে বলা যাবে না। কিন্তু কিছু সময় পরই ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। তখন অনেকেই বাধ্য হয়ে অন্য কাউকে বলে ফেলেন। আর সেখান থেকেই আবার শুরু হয় নতুন করে গোপন রাখার চক্র।

বিশেষজ্ঞদের মতে, গোপন কথা চেপে রাখা শুধু একটি সাধারণ অভ্যাস নয়, এটি মানসিক চাপও তৈরি করে। মনে এক ধরনের অদৃশ্য বোঝা তৈরি হয়। যা ধীরে ধীরে অস্বস্তি বাড়ায়। তখন অনেকেই মনে করেন, কথা বলে ফেললেই হালকা লাগবে।

মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করে। একদিকে থাকে কথা প্রকাশ করার ইচ্ছা, অন্যদিকে থাকে গোপন রাখার বাধ্যবাধকতা। এই টানাপড়েন থেকেই তৈরি হয় উদ্বেগ, অস্বস্তি এবং অপরাধবোধ। ফলে অনেক সময় মানুষ আর চেপে রাখতে না পেরে কথাটি বলে ফেলেন।

আরও দেখা যায়, কিছু গোপন বিষয় বারবার মনে ঘুরতে থাকে। এতে দৈনন্দিন কাজেও মনোযোগ কমে যায় এবং মানসিক চাপ বাড়ে। তখন অনেকের কাছে গোপন রাখা যেন আরও কঠিন হয়ে ওঠে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সব কথা সবাইকে বলা ঠিক নয়। আবেগের বশে কিছু কথা প্রকাশ করলে সম্পর্কেও সমস্যা তৈরি হতে পারে। তাই কার কাছে, কতটা বলা উচিত—এ বিষয়টি বোঝা জরুরি।

গোপন রাখা এবং তা প্রকাশ করার মধ্যে ভারসাম্য রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা ভাগ করে নিলে যেমন মন হালকা হতে পারে, তেমনি কিছু বিষয় নিজের মধ্যেই রেখে দেওয়া সম্পর্ক ও পরিস্থিতির জন্য নিরাপদ হতে পারে।


Share: