Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / বাচসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত - Chief TV

বাচসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত - Chief TV

2026-03-08  বিনোদন ডেস্ক  39 views
বাচসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত - Chief TV

দেশের চলচ্চিত্র সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের বহু তারকা ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় সংগঠনের সদস্য এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাদের ভাষায়, সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। ভবিষ্যতেও বাচসাসকে আরও শক্তিশালী ও সক্রিয় সংগঠন হিসেবে এগিয়ে নিতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছে দোয়েল ওটিটি, ধ্রুব মিউজিক স্টেশন, স্টার সিনেপ্লেক্স, ডিজিটাল খবর, গাঙচিল মিউজিক, হিশাম মাল্টিমিডিয়া, স্টেপ, ই টপ ম্যাট্রেস, আদ্রিয়ান প্রোডাকশন, এ এ এবং বিশ্বাস টকিজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার এবং দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে বর্তমান কার্যনির্বাহী কমিটি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, জাসাস-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, নির্মাতা ও স্থপতি শাকুর মজিদ, চিত্রনায়িকা নূতন, অভিনেতা আজিজুল হাকিম, লেখিকা জিনাত হাকিম, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব, কোষাধ্যক্ষ কমল পাটেকর, সদস্য রুমানা ইসলাম মুক্তি, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, সদস্য চুন্নু ও সনি রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন ও কায়েস আরজু, অভিনেতা শিবা সানু, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, চিত্রনায়িকা আঁচল আঁখি, রোমানা নীড়, সংগীতশিল্পী ইথুন বাবু, মৌসুমী আক্তার সালমা, সৈয়দ অমি, অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেত্রী ও নির্দেশক রাশেদা চৌধুরী লাজুক, ডিরেক্টরস গিল্ড-এর সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, নৃত্য পরিচালক ইউসুফ খান, নির্মাতা ছটকু আহমেদ, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, জুলফিকার জাহেদী ও বুলবুল বিশ্বাস।

আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক ফরমান আলী, অভিনেতা হারুন রশিদ বান্টি এবং অনুভব মাহবুবসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেকেই।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন এবং পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত এক মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।


Share:

Single Page