Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / ‘বিয়ে মানেই দায়িত্ব’ — দেবের মতোই মন্তব্য ইধিকা পালের - Chief TV

‘বিয়ে মানেই দায়িত্ব’ — দেবের মতোই মন্তব্য ইধিকা পালের - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  318 views
‘বিয়ে মানেই দায়িত্ব’ — দেবের মতোই মন্তব্য ইধিকা পালের - Chief TV

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল বর্তমানে আলোচনায় আছেন তার সাম্প্রতিক দুটি সিনেমা— খাদান এবং রঘু ডাকাত—এর সাফল্যের কারণে। ক্যারিয়ারের শুরুর এই সময়েই তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।

বলিউড থেকে টলিউড—সব জায়গাতেই তারকাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। সামান্য জনপ্রিয়তা পেলেই তাদের ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রে চলে আসে।

বর্তমানে টলিউডের অন্যতম মোস্ট এলিজেবল ব্যাচেলর অভিনেতা দেব। রুক্মিনী মৈত্রের সঙ্গে তার সম্পর্কের খবর বহুদিন ধরেই আলোচনায় থাকলেও বিয়ে নিয়ে দেব স্পষ্ট জানিয়েছেন,

“বিয়ে মানেই দায়িত্ব। যতক্ষণ না আমি সেই দায়িত্ব সামলানোর মতো অবস্থায় পৌঁছাচ্ছি, ততক্ষণ বিয়ের পিঁড়িতে বসব না।”

এবার দেবের মতোই একই ভাবনা প্রকাশ করলেন ইধিকা পাল।

সম্প্রতি Incoda TV-এর এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— কবে বিয়ে করছেন? উত্তরে ইধিকা বলেন,

“এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব, তাই এখনই সেই দায়িত্ব নিতে চাই না। বিয়ের চিন্তা এখন অনেক দূরের।”

তিনি আরও যোগ করেন,

“আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই, যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে। এখন আমার একমাত্র লক্ষ্য নিজের কাজে ফোকাস করা, ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় নেই।”

উল্লেখ্য, ইধিকার টলিউডে অভিষেকই হয়েছিল দেবের বিপরীতে, তাও আবার একটি ব্লকবাস্টার সিনেমায়—যা তার ক্যারিয়ারের জন্য ছিল বিরল সৌভাগ্য। জানা গেছে, প্রথমে সোহমের সঙ্গে তার একটি ছবিতে অভিনয়ের কথা থাকলেও কিছু সমস্যার কারণে সেটি মুক্তি পায়নি। ফলে দেবের সঙ্গেই বড় পর্দায় প্রথম হাজির হন এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।


Share: