Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ক্যামেরা ট্রায়ালে ভুক্তভোগীর বড় বোনের সাক্ষ্য গ্রহণ - Chief TV

শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ক্যামেরা ট্রায়ালে ভুক্তভোগীর বড় বোনের সাক্ষ্য গ্রহণ - Chief TV

2026-06-02  ডেস্ক রিপোর্ট  112 views

শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ক্যামেরা ট্রায়ালে ভুক্তভোগীর বড় বোনের সাক্ষ্য গ্রহণ

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে কড়া পুলিশি পাহারায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সকাল ১১টায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেন মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবা। এরপর শিশুটির মায়ের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এদিকে ভুক্তভোগী শিশুর বড় বোন রাইসা আক্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, তার সাক্ষ্য সরাসরি এজলাসে না নিয়ে 'ক্যামেরা ট্রায়ালে' (রুদ্ধদ্বার কক্ষে) নেওয়ার জন্য আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে আদালতের নির্দেশনায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার বক্তব্য রেকর্ড করা হয়।


Share: