Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ-chief tv

চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ-chief tv

2026-07-17  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  28 views
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ-chief tv

শুক্রবার (১৭ জুলাই) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি-এর একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিকাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Share: