Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে - Chief TV

ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে - Chief TV

2025-12-09  ডেস্ক রিপোর্ট  124 views
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে - Chief TV

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এই জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।এ ছাড়া ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে। 
 


Share: