Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ: বকশীগঞ্জে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার ঘটনা প্রমাণিত হয়েছে - Chief TV

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ: বকশীগঞ্জে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার ঘটনা প্রমাণিত হয়েছে - Chief TV

2026-06-02  ডেস্ক রিপোর্ট  28 views
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ: বকশীগঞ্জে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার ঘটনা প্রমাণিত হয়েছে।

ঈদুল আযহার পর কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন  । এ সময় তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ জুন ) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার এএসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স ।

জানা যায়, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কপথে যাত্রীর চাপ বৃদ্ধি পায়। এ সুযোগে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পেয়ে মাঠে নামে উপজেলা  প্রশাসন। অভিযানের সময় বিভিন্ন গণ-পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে তিনজন সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন জানান, ঈদ পরবর্তী সময়ে সাধারণ যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,  অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে ।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

Share: