Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রির ঘরে - Chief TV

ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রির ঘরে - Chief TV

2025-11-29  ডেস্ক রিপোর্ট  124 views
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রির ঘরে - Chief TV

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা আজ ১৭ ডিগ্রির ঘরে নেমেছে বলে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। ফলে বাড়ছে শীতের অনুভূতি।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ২৪ মিনিটে।


Share: