Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ধুনট সরুগ্রামে আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর বিশ্বের ৫০ তম দ্বিতীয় ইজতেমা - Chief TV

ধুনট সরুগ্রামে আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর বিশ্বের ৫০ তম দ্বিতীয় ইজতেমা - Chief TV

2025-12-01   191 views
ধুনট সরুগ্রামে আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর বিশ্বের ৫০ তম দ্বিতীয় ইজতেমা - Chief TV

বগুড়ার ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম মাঠে আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের ৫০তম দ্বিতীয় ইজতেমা। এ ইজতেমাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

‎ইজতেমার সফল আয়োজন নিশ্চিত করতে মাঠে প্যান্ডেল নির্মাণ, বিদ্যুৎ-ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আলী জন। দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এই তিন দিনব্যাপী তাফসির, তাবলিগি বয়ান, দোয়া-মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

‎আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের থাকার ব্যবস্থা, পরিবহন সুবিধা, চিকিৎসাসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম ইজতেমা মাঠসহ আশপাশের এলাকায় মোতায়েন থাকবে।

‎সরুগ্রামে বিশ্বের দ্বিতীয় ইজতেমা আয়োজনের সিদ্ধান্তটি মরহুম মাওলানা গোলাম রহমানের সার্বিক প্রচেষ্টায় লটারির মাধ্যমে নির্ধারিত হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে। প্রতিবছরই এ ইজতেমায় বিদেশ থেকেও বহু জামাত অংশগ্রহণ করেন এবং প্রায় চার লাখের অধিক মুসল্লির সমাগম ঘটে থাকে।

‎আগামী ৬ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের ইজতেমা শেষ হবে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, “প্রতিবারের মতো এবারও সরুগ্রামে বিশ্বের ৫০তম দ্বিতীয় ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ট্রাফিক পুলিশ ও সিভিল প্রশাসনের বিশেষ টিম মোতায়েন থাকবে।”

 

 


Share: