Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / দক্ষতা, সৃজনশীলতা আর পরিশ্রমে নিজেকে আলাদা করেছেন জামির স্বপ্ন - Chief TV

দক্ষতা, সৃজনশীলতা আর পরিশ্রমে নিজেকে আলাদা করেছেন জামির স্বপ্ন - Chief TV

2026-04-06  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  266 views
দক্ষতা, সৃজনশীলতা আর পরিশ্রমে নিজেকে আলাদা করেছেন জামির স্বপ্ন - Chief TV

রূপসজ্জা শুধু বাহ্যিক সৌন্দর্যচর্চা নয়, এটি একজন মানুষের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও উপস্থিতিকে নতুনভাবে ফুটিয়ে তোলার এক অনন্য শিল্প। আর এই শিল্পকেই নিজের স্বপ্ন, ভালোবাসা ও পেশায় পরিণত করেছেন মো: জামির হোসেন খান, যিনি শোবিজ ও বিউটি অঙ্গনে বেশি পরিচিত ‘জামির স্বপ্ন’ নামে।

ছোটবেলা থেকেই মানুষের সাজ, উপস্থিতি আর পরিবর্তনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন তিনি। কীভাবে একটি সুন্দর রূপসজ্জা একজন মানুষের আত্মবিশ্বাসকে পুরোপুরি বদলে দিতে পারে, সেই অনুভূতিই তাকে এই পেশার দিকে টেনে আনে। তার ভাষায়, মেকআপ শুধু সৌন্দর্য নয়, এটি রূপান্তরের এক শিল্প। আর সেই অনুপ্রেরণাই আজ তার নেশা থেকে পেশায় পরিণত হয়েছে।

জামির স্বপ্ন জানান, শুরুটা ছিল একান্ত ভালোবাসা ও আগ্রহ থেকে। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, এই অঙ্গনে পেশাদারভাবে এগিয়ে যেতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধারাবাহিকতা। সেই উপলব্ধি থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে এই পেশায় প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেন। আজ দেশের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি, যা তার দীর্ঘ পরিশ্রমেরই ফল।

দক্ষতা, সৃজনশীলতা আর পরিশ্রমে নিজেকে আলাদা করেছেন জামির স্বপ্ন - 1Chief TV


শুরুর দিকে তিনি নিজে নিজেই শেখার পথ বেছে নেন। নিয়মিত চর্চা, গবেষণা এবং বাস্তব ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার মধ্য দিয়েই নিজের দক্ষতা তৈরি করেন। পরে পেশাদার প্রশিক্ষণ নিয়ে আরও সমৃদ্ধ করেন নিজের কাজের মান। তিনি বিশ্বাস করেন, শেখার কোনো শেষ নেই। একজন শিল্পীর জন্য প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা এবং নতুন কিছু শেখা খুবই জরুরি।

তার প্রথম ক্লায়েন্টের অভিজ্ঞতাও ছিল বেশ স্মরণীয়। কাজের সময় চাপ থাকলেও শেষ পর্যন্ত ক্লায়েন্টের সন্তুষ্টি তাকে ভীষণ আত্মবিশ্বাসী করে তোলে। সেই প্রথম কাজটিই তাকে বিশ্বাস করায়, এ পথই তার জন্য সঠিক।

এখন পর্যন্ত বহু কনের বিশেষ দিনের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন জামির স্বপ্ন। তবে তার কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হলো, যখন কোনো ক্লায়েন্ট আয়নায় নিজেকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন রূপসজ্জা শিল্পীর কাছে এমন প্রতিক্রিয়া নিঃসন্দেহে অমূল্য।

কাজের ক্ষেত্র হিসেবে ব্রাইডাল মেকআপ-কেই নিজের সবচেয়ে শক্তিশালী জায়গা বলে মনে করেন তিনি। কারণ তার মতে, বিয়ের সাজে শুধু মেকআপ নয়, আবেগ, নিখুঁত উপস্থাপন, ফটোগ্রাফি এবং পুরো আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হয়। তবে ফ্যাশন ও মিডিয়া লুকেও তিনি সমানভাবে দক্ষ এবং বহুমাত্রিক কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

পেশাজীবনে নানা চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়েছে তাকে। বিশেষ করে ব্রণ, ত্বকের উঁচুনিচু ভাব কিংবা সংবেদনশীল ত্বক নিয়ে কাজ করাকে তিনি সবচেয়ে কঠিন বলে মনে করেন। তবে সঠিক ত্বক প্রস্তুতি, উপযুক্ত কৌশল এবং পণ্যের সঠিক ব্যবহার জানলে যেকোনো ত্বকেই নিখুঁত ফিনিশ আনা সম্ভব বলে মনে করেন তিনি। আর এটিই একজন প্রকৃত পেশাদার মেকআপ আর্টিস্টের দক্ষতার পরিচয়।

একজন সফল মেকআপ আর্টিস্ট হওয়ার ক্ষেত্রে কী সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নে জামির স্বপ্ন স্পষ্ট করে বলেন, টেকনিক, পণ্য সম্পর্কে জ্ঞান এবং সৃজনশীলতা—তিনটিই সমান গুরুত্বপূর্ণ। তার মতে, কৌশল ছাড়া নিখুঁত কাজ সম্ভব নয়, সঠিক পণ্য ছাড়া ভালো ফিনিশ পাওয়া যায় না, আর সৃজনশীলতা ছাড়া একজন শিল্পীর নিজস্ব পরিচয় গড়ে ওঠে না।

দক্ষতা, সৃজনশীলতা আর পরিশ্রমে নিজেকে আলাদা করেছেন জামির স্বপ্ন - Chief TV


ত্বকের ধরন অনুযায়ী মেকআপ বেছে নেওয়ার ক্ষেত্রেও তিনি বেশ সচেতন। তিনি সবসময় প্রথমে ত্বক বিশ্লেষণ করেন। ত্বকের ধরন, গঠন ও সমস্যা বুঝে ত্বক পরিচর্যার প্রস্তুতি নেওয়ার পর ধাপে ধাপে পণ্য ব্যবহার করেন, যাতে সাজ শুধু সুন্দরই না হয়, দীর্ঘস্থায়ী এবং ত্বকবান্ধবও হয়।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে মেকআপ শিল্পীদের ক্যারিয়ারে বড় পরিবর্তন আনা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখেন তিনি। তার মতে, এটি শুধু কাজ দেখানোর জায়গা নয়, বরং একজন শিল্পীর পরিচিতি, বিশ্বাসযোগ্যতা, ব্র্যান্ডিং এবং ক্লায়েন্টের সঙ্গে সংযোগ তৈরির অন্যতম কার্যকর প্ল্যাটফর্ম।

বাংলাদেশে এই পেশার ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী জামির স্বপ্ন। তিনি মনে করেন, দেশের বিউটি ইন্ডাস্ট্রি এখন দ্রুত বিকশিত হচ্ছে। দক্ষ ও প্রশিক্ষিত শিল্পীদের চাহিদাও দিন দিন বাড়ছে। যারা পেশাদারভাবে এই অঙ্গনে আসতে চান, তাদের জন্য সামনে রয়েছে বিশাল সম্ভাবনা। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের শিল্পীরা নিজেদের মেলে ধরতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।

শুধু একজন মেকআপ আর্টিস্ট হিসেবেই নয়, একজন প্রশিক্ষক হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলেছেন জামির স্বপ্ন। তিনি জানান, বাংলাদেশের ৫০টিরও বেশি জেলায় তিনি প্রশিক্ষণ দিয়েছেন, যেখানে প্রতি জেলায় ২০০ থেকে ৪০০ জন পর্যন্ত শিক্ষার্থী তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তার এই কাজ ইতোমধ্যেই জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জামির স্বপ্ন বলেন, তিনি শুধু নিজের সাফল্যেই থেমে থাকতে চান না। তার বড় স্বপ্ন হলো, বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে তুলে ধরা এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা।

নিজের নামের মতোই তিনি আজ স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নকে রঙ, রূপ আর দক্ষতার ছোঁয়ায় বাস্তবে রূপ দিচ্ছেন প্রতিদিন।


Share: