Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / দুই দিন নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার পুকুর থেকে - chief tv

দুই দিন নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার পুকুর থেকে - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  23 views
দুই দিন নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার পুকুর থেকে - chief tv

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইলিয়াস ছৈয়দাবাদ এলাকার মৃত মোকলেছুর রহমান ও মৃত মোসলেমা খাতুনের ছেলে। তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে বসবাস করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন ইলিয়াস। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার সকালে বাড়ির পাশের রাস্তা সংলগ্ন কচুরিপানায় আচ্ছাদিত একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) এবং সাতকানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়।

এলাকাবাসী জানান, ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন। প্রায়ই তাকে মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যেত এবং স্থানীয়রা তাকে বাড়িতে পৌঁছে দিতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


Share: