Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / ঈদে আসছে অহনার নতুন নাটক ‘মাটির পুতুল’ - Chief TV

ঈদে আসছে অহনার নতুন নাটক ‘মাটির পুতুল’ - Chief TV

2026-05-21  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  31 views
ঈদে আসছে অহনার নতুন নাটক ‘মাটির পুতুল’ - Chief TV

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান আর আগের মতো কাজ করছেন না। এখন বেছে বেছে কাজ করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে এই অভিনেত্রী ইতোমধ্যে বেশ কিছু হিট নাটক উপহার দিয়েছেন দর্শকদের। অহনা ক্যারিয়ায়ের শুরুটা করেছিলেন মডেলিং দিয়ে, এরপর নিয়মিত কাজ করছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মডার্ন মেয়ে তো কখনও গ্রামের সহজ সরল প্রাণচঞ্চল নারী। সকল চরিত্রে সহজে নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি।

এদিকে, আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অহনা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মাটির পুতুল’ নামে একটি একক নাটকের কাজ। জান্নাতারা ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। শিগগিরই নাটকটি মুক্তি পাবে বলে জানা গেছে।

1ঈদে আসছে অহনার নতুন নাটক ‘মাটির পুতুল’ - Chief TV

ভিন্ন ঘরানার এই নাটকটি নিয়ে আশাবাদী অহনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সবসময় নিজেকে পর্দায় ভাঙতে চাই। গতানুগতিক গল্পে কাজ না করে নতুন কিছু দর্শকদের উপহার দিতে চাই। যে কারণে আগের থেকে কাজ কম করছি। বেছে বেছে গল্পনির্ভর কাজগুলো করছি। অল্প করেও ভালো কাজ দিয়ে দর্শকদের মনে অনেক দিন থাকা যায়। এই নাটকের গল্পটিও তেমন। দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

অহনা ছাড়া ‘মাটির পুতুল’ নাটকে আরো অভিনয় করেছেন সেলজুক চৌধুরী, ফাতেমা হীরা, আনোয়ার শাহী, পামীর খান, শম্পা নিজাম, মাসুদ আলম, রাজনন্দী বিশ্বাস প্রমুখ।


Share: