Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / এই ঈদে দর্শকদের জন্য জুলফিকার জাহেদীর উপহার ‘যৌবন’ - Chief TV

এই ঈদে দর্শকদের জন্য জুলফিকার জাহেদীর উপহার ‘যৌবন’ - Chief TV

2026-03-07  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  259 views
এই ঈদে দর্শকদের জন্য জুলফিকার জাহেদীর উপহার ‘যৌবন’ - Chief TV

আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘যৌবন’। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুমা। গানের কথা লিখেছেন এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নবাগত মডেল ও অভিনেতা নাজমুল আনিক এবং মিথিলা। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘যৌবন’ মূলত প্রেম, অনুভূতি ও তারুণ্যের আবেগকে কেন্দ্র করে নির্মিত একটি রোমান্টিক ভিজ্যুয়াল প্রজেক্ট, যেখানে গল্প, আবহ এবং চিত্রধারণে রাখা হয়েছে সিনেম্যাটিক অনুভূতি।

নির্মাতা আরও জানান, জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুমার সঙ্গে দ্বৈতভাবে গানটি গেয়েছেন ‘বুদ্ধিদীপ্ত’। তবে ‘বুদ্ধিদীপ্ত’ নামটি মূলত একটি কাল্পনিক নাম, যা নির্মাতাই দিয়েছেন। এই নামে যে কণ্ঠ ব্যবহার করা হয়েছে, তা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তির মাধ্যমে তৈরি। নির্মাতার নির্দেশনা অনুযায়ী এই এআই কণ্ঠ গানটির সঙ্গে কাজ করেছে।

নির্মাতা আরও জানান, ইতোমধ্যেই ‘বুদ্ধিদীপ্ত’ তার সঙ্গে একাধিক গান গেয়েছে। সেগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে, যেখানে মানব কণ্ঠ ও প্রযুক্তির সমন্বয়ে নতুন এক ধরনের সংগীত উপস্থাপনার পরিকল্পনা রয়েছে।

ঈদ উপলক্ষে প্রকাশের জন্য প্রস্তুত এই মিউজিক ভিডিওতে দর্শকরা নতুন দুই মুখের অভিনয়ের পাশাপাশি একটি ভিন্নধর্মী রোমান্টিক উপস্থাপন দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে। নির্মাতা আলী জুলফিকার জাহেদী জানান, গানটির গল্প ও ভিজ্যুয়াল উপস্থাপনায় তারুণ্যের আবেগকে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Share: