Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাঁই পড়েছে - ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী দুলু - Chief TV

ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাঁই পড়েছে - ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী দুলু - Chief TV

2026-03-13  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  38 views
ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাঁই পড়েছে - ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী দুলু - Chief TV

ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাঁই পড়েছে। মাত্র এক মাসের মাথায় এই কর্মসূচি শুরু করা হয়েছে।

অন্য কোন প্রধানমন্ত্রীর পক্ষে এত দ্রুত এটা করা সম্ভবপর হতো না। সরকারের ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমন মন্তব্য করেছেন। তিনি আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের মত নেতৃত্বই শুধু এত দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর। তিনি এতটা আন্তরিক বলেই এটা সম্ভব হয়েছে। একই সাথে খাল খনন কর্মসূচিও শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ মার্চ এই কর্মসূচিরও শুভ উদ্বোধন করবেন তিনি। উত্তরাঞ্চল থেকে এই কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষ্যে ওইদিন প্রধানমন্ত্রী সৈয়দপুরে প্রথম পদার্পন করবেন। এপ্রিলের মধ্যে কৃষক কার্ডেরও উদ্বোধন করা হবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। ২৫ হাজার বৃক্ষ রোপন করা হবে।


অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে এসময় পানির সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন।এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহ সভাপতি জিয়াউল হক জিয়া,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম লালবাবু,যুবদলের আহবায়ক তারিক আজিজ,ছাত্রদলের সভাপতি প্রকৌশলী আরমান হোসেন, সাধারণ সম্পাদক রাব্বি প্রমুখ।


এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতৃবৃন্দ, পেশাজীবি, ব্যবসায়ী, মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাদরাসার মুহতামিম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন। 


Share:

Single Page