Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ধর্ম / হাজারো ভক্তের অংশগ্রহণে পূর্ব ডাবুয়া শ্রীশ্রী শিব মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত - Chief TV

হাজারো ভক্তের অংশগ্রহণে পূর্ব ডাবুয়া শ্রীশ্রী শিব মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত - Chief TV

2026-02-01  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  125 views
হাজারো ভক্তের অংশগ্রহণে পূর্ব ডাবুয়া শ্রীশ্রী শিব মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত - Chief TV

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি—এই তিনদিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র তীর্থক্ষেত্রে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শিব পূজা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, বৈষ্ণব সেবা এবং অন্নপ্রসাদ বিতরণ।

শুভ অধিবাস অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রীমৎ গোপীনাথ কৃষ্ণ দাশ (সুজন)। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সূচিয়া গৌরাঙ্গ বাড়ি রাধারমণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ প্রিয়ব্রত গোস্বামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা সুধীর কান্তি দে, অনিল কান্তি দে, সুবীর সরকার, টুন্টু দে, ধনঞ্জয় দে, রতন দে, মিলন মজুমদার, পুলক দেব, মিলন ঘোষ, দিলীপ দে ও খোকন চৌধুরী। এছাড়া রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত ও সহসাধারণ সম্পাদক টিপু দে উপস্থিত ছিলেন।

মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি বিপ্লব কুমার দে, সহসভাপতি সুদীপ কান্তি দে, সুবীর কান্তি দে ও সুজন দে, সাধারণ সম্পাদক রূপক দে (শিবু), সহসাধারণ সম্পাদক রনি দে, রাজু চৌধুরী, চন্দন দে, বাবু দেসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই মহতী ধর্মীয় আয়োজনে রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকেরা জানান, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনা জাগ্রত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


Share:

ট্যাগস: ধর্ম chief tv chief tv news