Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ‘হাসনাতরা কোটি টাকার মালিক, আর আমরা ক্রাচে ভর দিয়ে চলি’ - Chief TV

‘হাসনাতরা কোটি টাকার মালিক, আর আমরা ক্রাচে ভর দিয়ে চলি’ - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  38 views
‘হাসনাতরা কোটি টাকার মালিক, আর আমরা ক্রাচে ভর দিয়ে চলি’ - Chief TV
রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (০৪ জুলাই) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ ও রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
 
অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই যোদ্ধাদের একাংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বিরুদ্ধে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
 
সভায় উপস্থিত এক জুলাই যোদ্ধা অভিযোগ করে বলেন, ‘হাসনাত-সারজিসরা কোটি টাকার মালিক হয়েছেন, অথচ আমরা আজও ক্র্যাচে ভর দিয়ে চলছি।’ এ সময় তিনি দেশের অনাগত ভবিষ্যতের জন্য তারেক রহমানের ওপর আস্থা রেখে তাকে ১০ বছর সময় দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, অনুষ্ঠানে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হোরায়রা।
 
তিনি অভিযোগ করেন, শাওন জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল? তিনি এখনো ক্ষমতা প্রদর্শন করছেন। এই দুঃসাহস তিনি কোথায় পেলেন?’ অবিলম্বে শাওনের বিচারের দাবি তোলেন তিনি।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য ছাড়াও মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Share: