Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / হুমকি-চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিনজনকে নোটিশ - Chief TV

হুমকি-চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিনজনকে নোটিশ - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  158 views
হুমকি-চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিনজনকে নোটিশ - Chief TV

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ-৫ আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ স্থগিত করেছে। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগে আরও তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার ভোরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদের সই করা পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সিদ্ধান্ত অনুমোদন করেন।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন বেলকুচি পৌর জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি দেখানো ও মারধরের অভিযোগ রয়েছে।

এছাড়া হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে ফিরোজ আহমেদ, মনা পাল ও আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Share: