Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ইরান ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রো খান্না - chief tv

ইরান ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রো খান্না - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  28 views
ইরান ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রো খান্না - chief tv
ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলাকে সম্পূর্ণ বেআইনি এবং কংগ্রেসের সিদ্ধান্ত অবমাননার শামিল বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না।
 
তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, এই সপ্তাহে কংগ্রেসে পাস হওয়া যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন এটি। মার্কিন প্রেসিডেন্টকে এখনই এই যুদ্ধ বন্ধের জোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় ট্রাম্পকে আইনিভাবে বাধ্য করতে প্রয়োজনে আদালতে যাবে কংগ্রেস।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে সম্প্রতি ৫০-৪৮ ভোটে একটি যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব পাস হয়। এর আগে গত ৩ জুন কংগ্রেসের নিম্নকক্ষেও একই ধরনের একটি বিল পাস হয়েছিল।
 
ওই প্রস্তাবে পরিষ্কারভাবে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ আছে, ট্রাম্প কেবল তখনই ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন, যদি তা যুদ্ধ ঘোষণার মাধ্যমে সরাসরি বা কংগ্রেসের নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে করা হয়।

এমন এক সময়ে এই আইনি টানাপোড়েন শুরু হলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের ১০টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
 
অন্যদিকে ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে যে, মার্কিন সামরিক বাহিনী তাদের সর্বশেষ হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে। ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে এখন খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক ও আইনি প্রতিরোধের প্রস্তুতি চলছে।

Share: