Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ইসলামপন্থার একবক্স নীতি বহালের আলোচনা চলমান - Chief TV

ইসলামপন্থার একবক্স নীতি বহালের আলোচনা চলমান - Chief TV

2026-01-14  ডেস্ক রিপোর্ট  118 views
ইসলামপন্থার একবক্স নীতি বহালের আলোচনা চলমান - Chief TV

ইসলামপন্থী দলগুলোর জোট গঠনের মাধ্যমে ভোট এক বাক্সে রাখার নীতি নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে দ্রুতই স্পষ্ট বার্তা দেবে দলটি।

আজ বুধবার বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থীদের এক বাক্স নীতির ঘোষণা দেন। সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে। আমাদের পারস্পরিক আলোচনা চলমান রয়েছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই এক বাক্স নীতির রূপরেখা ও ধরন স্পষ্ট হবে।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনৈতিক মহল, সাংবাদিক ও দেশপ্রেমিক জনতা ইসলামপন্থীদের এক বাক্স নীতি নিয়ে যে আগ্রহ প্রকাশ করছেন, তা দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক। ইনশাআল্লাহ, জাতির প্রত্যাশা পূরণ হবে।

এর আগে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সভাপতিত্বে জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়।


Share: