Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Chief TV

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Chief TV

2026-06-29  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  37 views
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Chief TV
সিরাজগঞ্জের তাড়াশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LASEP)-এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন, শিক্ষক মো. বায়েজিদ বাসার, খলিলুর রহমান, আব্দুল মালেক খান, মো. আব্দুল আহাদ, মো. আসলাম মিয়া, মাওলানা মো. রবিউল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, মো. মামুনুর রশিদ, মো. সাজ্জাদ হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।

পরে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

Share: