যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসে শহরে বিশ্বকাপ উপলক্ষে স্থাপিত ফ্যান জোনের কাছে বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সান পেদ্রো স্কয়ার এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা সান ফ্রান্সিসকো বে এলাকার অন্যতম ব্যস্ত জনসমাগমস্থল হিসেবে পরিচিত। বিশ্বকাপের ম্যাচ বড় পর্দায় দেখার জন্য এখানে নিয়মিত হাজারো দর্শক একত্রিত হয়ে থাকেন।
তবে ঘটনার সময় সেখানে কোনো ম্যাচের সরাসরি সম্প্রচার চলছিল না। ওই দিনের একমাত্র ম্যাচটি স্থানীয় সময় দুপুর দুইটার আগেই শেষ হয়ে যায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দ্রুত স্ট্রেচারে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি দোকানও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আহত ব্যক্তি তখনও ব্যথায় কাতরাচ্ছিলেন এবং তার শরীরের ওপরের অংশে রক্তক্ষরণ দেখা যাচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
উল্লেখ্য, বিশ্বকাপ উপলক্ষে সান ফ্রান্সিসকো বে এলাকা জুড়ে কয়েক ডজন ফ্যান জোন স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করতে জড়ো হচ্ছেন।