Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন - Chief TV

কাজিপুরে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন - Chief TV

2026-02-18  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  216 views
কাজিপুরে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন - Chief TV

পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর মাধ্যমে খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সপ্তাহে একদিন এ কার্যক্রমের আওতায় পণ্য বিক্রি করা হবে।

প্রতি প্যাকেজে থাকছে ২ কেজি মসুর ডাল, ১ কেজি খেজুর, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা। একজন ক্রেতা ৫৯০ টাকায় এসব পণ্য কিনতে পারবেন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা পরিষদ মাঠে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং মেঘাই ঘাট এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

উদ্বোধনকালে ইউএনও বলেন, নিম্ন আয়ের প্রান্তিক মানুষের জন্য কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


Share: