Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / বসুন্ধরা গ্রুপের খুঁটির জোর কোথায়, সংসদে হাসনাত আবদুল্লাহ - Chief TV

বসুন্ধরা গ্রুপের খুঁটির জোর কোথায়, সংসদে হাসনাত আবদুল্লাহ - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  22 views
বসুন্ধরা গ্রুপের খুঁটির জোর কোথায়, সংসদে হাসনাত আবদুল্লাহ - Chief TV
বসুন্ধরা গ্রুপের বিদেশে অর্থ পাচার, জমি দখল এবং ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
 
বৃহস্পতিবার সংসদের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের সময় যেখানে বসুন্ধরার কর্ণধাররা দেশে ঢোকার সাহস পায়নি, সেখানে বর্তমান নির্বাচিত সরকারের আমলে তারা কীভাবে সদর্পে দেশে ফিরছে।
 
অন্তর্বর্তী সরকারের মেয়াদে দুর্নীতি দমন কমিশন (দুদক) বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যে মামলা করেছিল, তার বর্তমান অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে আন্ডার টেবিল কোনো সমঝোতা হয়েছে কিনা, তা জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।
 
হাসনাত আবদুল্লাহ বলেন, যারা মিডিয়া ব্যবহার করে আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার বৈধতা দিয়েছে, তাদের খুঁটির জোর কোথায় তা দেশের মানুষ জানতে চায়।
 
একই সাথে, তিনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করা গণমাধ্যমগুলোর বিরুদ্ধে সুবিচার নিশ্চিত করার দাবি জানান এবং প্রতিশোধপরায়ণ না হয়েও কীভাবে অপরাধীদের বিচার করা যায়, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আরও কঠোর অবস্থান প্রত্যাশা করেন।

Share: