Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া - Chief TV

মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া - Chief TV

2025-10-18  বিনোদন ডেস্ক  193 views
মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া - Chief TV

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় ও মেধার গুণে বহু বছর ধরে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ার, জীবনের দর্শন, পুরোনো জিনিসের প্রতি ভালোবাসা এবং সামাজিক মাধ্যমের অভিজ্ঞতা নিয়ে।

আলাপচারিতায় জয়া বলেন, “শুধু মেধা দিয়ে অনেক দূর যাওয়া যায় না। লক্ষ্যে পৌঁছাতে হলে থাকতে হয় অদম্য ইচ্ছা আর আত্মবিশ্বাস। নিজেকে বারবার পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে হয়—তবেই সাফল্য আসে।”

তিনি মনে করেন, তাঁর সাফল্যের মূল চাবিকাঠি পরিশ্রম ও ধৈর্য। জয়ার ভাষায়, “অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের কাছ থেকেই আমি অভিনয়ের মৌলিক বিষয়গুলো শিখেছি।”

নিজের ব্যক্তিজীবন নিয়েও খোলামেলা ছিলেন অভিনেত্রী। তিনি জানান, পুরোনো জিনিসের প্রতি তার আলাদা এক ভালোবাসা রয়েছে। “আমার বাসায় এখনো প্রায় ২০০ বছরের পুরোনো একটি আলমিরা আছে। এমনকি যে খাটে আমার জন্ম হয়েছিল, সেটিও আজও সংরক্ষিত অবস্থায় রয়েছে,” বলেন জয়া।

পুরোনো স্মৃতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়—এটা আমার কাছে ইতিহাসের চেয়েও গভীর কিছু। অতীত আসলে বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ।”

সামাজিক মাধ্যম নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়া বলেন, “আমি খুব একটা কমেন্টবক্স দেখি না। তবে কখনো দেখি, খারাপ লাগে তাদের জন্য—যারা নিজেরা কষ্ট পায় বলেই অন্যকে আঘাত করে। যারা অপমানজনক মন্তব্য করে আনন্দ পায়, তারা হয়তো একদিন চলে যাবে, কিন্তু তাদের কথাগুলো থেকে যাবে। সেটিই তাদের নিজের পাপ, আমার নয়।”


Share:

Single Page