Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / মির্জা ফখরুল ও চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপহার - Chief TV

মির্জা ফখরুল ও চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপহার - Chief TV

2026-06-12  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  29 views
মির্জা ফখরুল ও চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপহার - Chief TV
বাংলাদেশ ও চীনের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ঠাকুরগাঁওয়ে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের জনগণ ও সরকারের উন্নয়নমুখী কর্মতৎপরতার প্রশংসা করে জানান, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি নিজেও দুইবার চীন সফর করেছেন।
 
বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের ধারাবাহিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি রাষ্ট্রদূতকে ঠাকুরগাঁওয়ে আসার আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দুই-এক বছরের মধ্যে একটি চীনা প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে এবং এখানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
 
শিশুদের দেশের সম্পদে পরিণত করার ওপর তাগিদ দিয়ে তিনি বলেন, শুধু পড়াশোনাই নয়, তাদের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে পারে।
 
জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই মানবিক ও উন্নয়নমুখী আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

 

Share: