জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি আবদুল মালেক বলেছেন, চলমান বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমে গোটা বিশ্বে মদ,জুয়া,যিনাসহ সমস্ত হারামকে হালাল করা হচ্ছে।
তিনি আজ শুক্রবার (১২ জুন) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম'আর খুতবায় এসব কথা বলেন।
মুফতি আবদুল মালেক বলেন, "খেলাকে তারাই পেশা বানাতে পারে, যাদের কোন মেধা ও ভবিষ্যত নাই। দেশের সীমান্তে চলছে জুলুম আর জুলুম, আর আমরা পড়ে আছি অমুসলিমদের খেলা নিয়ে, এই খেলা নিয়ে জুয়ার আসর চলে, মদের আড্ডা চলে, যিনা চলে আর পর্দার কথা বলার তো কোন সুযোগই নাই।"
তিনি আরোও বলেন, এই ইয়াহুদী-খ্রীষ্টানরা আজ আমাদের দেশে তাদের বিজাতীয় সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। আর আমাদের যুবকদেরকে ধ্বংস করছে, অথচ আমরা অমুসলিমদের ধোকায় পরে তাদের খেলায় আজ মেতে উঠেছি।
এসময় তিনি দেশের স্বার্থে সরকারের সকল দায়িত্বশীলসহ সাধারণ অবিভাবক ও যুবসমাজকে বিজাতীয় সংস্কৃতির এই আগ্রাসন থেকে সতর্ক থাকার আহবান জানান।