Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না - Chief TV

মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  90 views
মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না - Chief TV

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমি মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি নই। ভোট দিয়েছি জনগণের প্রতিনিধি হওয়ার জন্য। কেউ আমাকে সান্ত্বনা দিতে চাইলে আমি সেটাকে অপমান মনে করবো।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ মির্জাপুরে নিজের বাড়িতে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনকে পেশাদারভাবে দায়িত্ব পালন করতে হবে, কোনো দলীয় নেতাকে খুশি করতে আইন অমান্য করলে তিনি সংসদে কথা বলবেন। এছাড়া তিনি সতর্ক করে বলেন, বিএনপির অনুমতি ছাড়া কেউ থানায় কোনো কাজ করতে পারবে না।

সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এবং উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা।


Share: