Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / ময়লার স্তূপে মিলল তিন বস্তা কোরআন শরীফ - Chief TV

ময়লার স্তূপে মিলল তিন বস্তা কোরআন শরীফ - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  54 views
ময়লার স্তূপে মিলল তিন বস্তা কোরআন শরীফ - Chief TV

চাঁদপুর শহরে ময়লা-আবর্জনার স্তূপ থেকে তিন বস্তা পবিত্র কোরআন শরীফ উদ্ধার হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে শহরের মিশন রোড রেলক্রসিং সংলগ্ন শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে রেলওয়ের লেক এলাকায় ময়লা পরিষ্কারের সময় চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা তিনটি বস্তার সন্ধান পান। পরে বস্তাগুলো খুলে বিপুল পরিমাণ পবিত্র কোরআন শরীফ দেখতে পান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া তিনটি বস্তায় প্রায় এক থেকে দেড়শ’ পবিত্র কোরআন শরীফ ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় সেগুলো উদ্ধার করে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

এলাকাবাসী এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উদ্ধার হওয়া পবিত্র কোরআন শরীফগুলো সংরক্ষণে রাখা হয়েছে। আলেম সমাজের সঙ্গে আলোচনা করে এগুলোর যথাযথ ব্যবস্থাপনা করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share: