Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা - Chief TV

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা - Chief TV

2025-11-19  ডেস্ক রিপোর্ট  227 views
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা - Chief TV

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দদায়ক পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহযোগিতা জরুরি।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

ইউনূস বলেন, বহুদিনের প্রত্যাশিত এই জাতীয় নির্বাচনকে সত্যিকারের শান্তিপূর্ণ উৎসবে পরিণত করতে সেনাবাহিনীর সহায়তা বিশেষভাবে প্রয়োজন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনী যথাসময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে, যার জন্য তাদের প্রশংসা প্রাপ্য।

এবারের কোর্সে বাংলাদেশসহ চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। কোর্স সমাপ্তির পর কর্মকর্তারা তাদের অর্জিত দক্ষতা ভবিষ্যতে পেশাগত দায়িত্ব ও জাতীয় সংকট মোকাবিলায় কাজে লাগাতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।


Share: