Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ফরিদপুর / নগরকান্দায় চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি, নিহত ১ - Chief TV

নগরকান্দায় চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি, নিহত ১ - Chief TV

2025-11-24  ডেস্ক রিপোর্ট  95 views
নগরকান্দায় চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি, নিহত ১ - Chief TV

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে আটকের পর গণপিটুনিতে মো. শাহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গণপিটুনিতে গুরুতর আহত আরো তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) গভীররাতে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, চুরির সময় তাদের হাতেনাতে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

নিহত শাহিন রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মো. মোস্তফা মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার গভীররাতে রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড় এলাকায় ঘোরাঘুরি করতে দেখে চার যুবককে আটক করে এলাকাবাসী। স্থানীয়দের সন্দেহ ওই যুবকেরা তাদের এলাকায় চুরি করতে এসেছেন। এমন সন্দেহের ভিত্তিতে ওই চার যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা।

পরে গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি তিন যুবককে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম কালের কণ্ঠকে বলেন, চোর সন্দেহে চার যুবককে গণপিটুনিতে দেয় স্থানীয়রা। এর মধ্যে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।


Share:

Single Page