Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁর মান্দায় বিশ্বধর সাপের কামড়ে রানা নামে এক তরুণের মৃত্যু - Chief TV

নওগাঁর মান্দায় বিশ্বধর সাপের কামড়ে রানা নামে এক তরুণের মৃত্যু - Chief TV

2026-05-14  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  138 views
নওগাঁর মান্দায় বিশ্বধর সাপের কামড়ে রানা নামে এক তরুণের মৃত্যু - Chief TV

নওগাঁর মান্দা উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নে ঘরে লুকিয়ে থাকা বিষধর সাপের দংশনে রানা (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে বাজারে বিক্রির জন্য কলা সংগ্রহের সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রানা তার নিজ বাড়িতে বিক্রির জন্য রাখা কলার ছড়িগুলো গোছাচ্ছিলেন। কলার আড়ালে আগে থেকেই একটি বিষধর সাপ ওত পেতে ছিল।

রানা যখনই কলা সরাতে যান, তখনই সাপটি তার হাতে দংশন করে। রানার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন আহত রানাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে সাপের বিষরোধী ভ্যাকসিন প্রদান করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তরের পরামর্শ দেন। দুর্ভাগ্যবশত, রাজশাহী নিয়ে যাওয়ার পথেই রানার মৃত্যু হয়।

হাসপাতালে পৌঁছানোর আগেই তার প্রাণস্পন্দন থেমে যায়। নিহত রানার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো ভালাইন ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত কলার ভেতরে হাত দেওয়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

বর্ষা মৌসুমের এই সময়ে স্থানীয়দের ঘরবাড়ি ও ঝোপঝাড়ের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।স্থানান্তরের পরামর্শ দেন।


Share: