Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ছোট পোশাক পরে অফিসের ঊর্ধ্বতনকে ফাঁসানোর চেষ্টা - Chief TV

ছোট পোশাক পরে অফিসের ঊর্ধ্বতনকে ফাঁসানোর চেষ্টা - Chief TV

2025-11-19  ডেস্ক রিপোর্ট  231 views
ছোট পোশাক পরে অফিসের ঊর্ধ্বতনকে ফাঁসানোর চেষ্টা - Chief TV

নর্থ ক্যারোলিনার একটি আদালত বহুল আলোচিত এক বিবাহবহির্ভূত সম্পর্কজনিত মামলার রায় ঘোষণা করেছে, যেখানে টিকটক ইনফ্লুয়েন্সার ব্রেনে কেনার্ডকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ কোটি টাকা প্রদান করতে বলা হয়েছে। এই মামলা করেছিলেন টিম মন্টাগের স্ত্রী আকিরা—যিনি অভিযোগ করেন, ব্রেনে ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে ও প্রলোভনসুলভ আচরণ করে টিমকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেন।

আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়, ব্রেনে টিমকে ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠাতেন, তাকে প্রলুব্ধ করতে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক প্রকাশ্যে তুলে ধরতেন। ২০২৩ সালের ডিসেম্বরে আকিরা হাতে-নাতে টিম ও ব্রেনেকে একসঙ্গে দেখে বিষয়টি প্রকাশ্যে আসে।

আকিরার আইনজীবী রোবোনেটা জোন্স জানান, এই অনৈতিক সম্পর্কের কারণে আকিরার দাম্পত্য ভেঙে গেছে। মানসিকভাবে ভেঙে পড়ায় তাকে চিকিৎসা নিতে হয়েছে। আকিরার ‘অপূরণীয় ক্ষতি’ বিবেচনায় আদালত ব্রেনের ওপর ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করেছেন।

অন্যদিকে ব্রেনে রায়ের বিরোধিতা করে দাবি করেছেন, আকিরা ও টিমের দাম্পত্য সম্পর্ক আগেই ভেঙে গিয়েছিল, তাই তিনি টিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।

২০২৪ সালের মে মাসে দায়ের হওয়া মামলাটির এ রায় সম্প্রতি ঘোষণা করা হয়েছে, যা এখন উচ্চ আদালতের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।


Share: