Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা মরদেহ, সঙ্গে থাকা ব্যাগে মিলল টাকা- Chief TV

পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা মরদেহ, সঙ্গে থাকা ব্যাগে মিলল টাকা- Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  241 views
পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা মরদেহ, সঙ্গে থাকা ব্যাগে মিলল টাকা- Chief TV

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত থেকেই স্থানীয়রা মনিয়াপুকুর পাড়ের পশ্চিম পাশে রেললাইন-সংলগ্ন একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি বলেন, “মরদেহটির হাত-পা তার দিয়ে বাঁধা ছিল। আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। তার সঙ্গে একটি ব্যাগ ও সামান্য কিছু টাকা পাওয়া গেছে।”

তিনি আরও জানান, মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ বিষয়টি সবদিক থেকেই খতিয়ে দেখছে।
 


Share: