Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ‘টার্কিশ গালা ফেস্ট ২০২৬’ - Chief TV

রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ‘টার্কিশ গালা ফেস্ট ২০২৬’ - Chief TV

2026-05-12  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  129 views
রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ‘টার্কিশ গালা ফেস্ট ২০২৬’ - Chief TV

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী উৎসব ‘টার্কিশ গালা ফেস্ট ২০২৬’। সাংস্কৃতিক বিনিময়, সৌহার্দ্য ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই আয়োজন করেছে অরা বাংলাদেশ (Auréa Bangladesh)।

গুলশান-তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’ ভেন্যুতে মঙ্গলবার (১২ মে) দুপুর ৩টায় উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডেইজি ডো প্রেজেন্ট ও ফুডি-এর সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। পুরো আয়োজনের শো-ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শাকিব সনেট।

আয়োজন সম্পর্কে অরা বাংলাদেশ-এর চেয়ারম্যান সুমনা সুমি বলেন, তুর্কি সংস্কৃতি ও ঐতিহ্যকে বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরাই এই ফেস্টিভালের মূল উদ্দেশ্য। একই সঙ্গে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করাও এই আয়োজনের লক্ষ্য।

উৎসবের উদ্বোধনী পর্বে শোবিজ অঙ্গনের তারকা ও মডেলদের উপস্থিতিতে পুরো ভেন্যুতে তৈরি হয় গ্ল্যামারাস পরিবেশ। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বারিশা হক, বুশরা কবির, প্রিয়াঙ্কা চৌধুরী, শাফা জাহান, গৌতম শাহা, শান্ত, হুমায়রা, এডলফ খান এবং তমা রশিদসহ অনেকে।

১২ মে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৪ মে পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, এই তিন দিনের আয়োজন তুর্কি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেবে এবং বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।


Share: