চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা। তিনি সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপ্না বিভিন্ন সময়ে বৈবাহিক সম্পর্কে জড়ালেও পরবর্তীতে বিচ্ছেদ হয়। তিনি শাহরাস্তিতে লেডিস টেইলারিং প্রতিষ্ঠান ও পরে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি স্থানীয়ভাবে পরিচিতি পান।
স্থানীয়রা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি দুই কক্ষের বাসা ভাড়া নেন। সোমবার সকালে তার শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শাহরাস্তি মডেল থানার পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।