লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সালিসি বৈঠকে বাকবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশিক গুলিবিদ্ধ বৃদ্ধের নাতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সালিসি বৈঠকে নজরুল ইসলামের সঙ্গে ইসমাইল হোসেন ফারুকের স্ত্রী আয়েbশা বেগমের বাগ্বিতণ্ডা হয়।

আয়েশা বেগম তাৎক্ষণিক মুঠোফোনে ঢাকায় অবস্থানরত তার ছেলে আশিককে বিষয়টি জানান। এরপর শনিবার বিকেলে আশিক গ্রামে ফিরে এসে নজরুলের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
আহত নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার শামীম মোহাম্মদ আফজাল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী রেফার করা হয়েছে।

শরীরের ভেতরে গুলি আছে কি না তা নিশ্চিত হতে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আশিক এর আগেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।