Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জ / সাংবাদিক দেখে দৌড়ে পালালেন অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক - Chief TV

সাংবাদিক দেখে দৌড়ে পালালেন অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  27 views
সাংবাদিক দেখে দৌড়ে পালালেন অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক - Chief TV

সরকারি দপ্তরে দায়িত্ব পালনের সময় অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। এ সময় সাংবাদিক ও ক্যামেরা দেখে হঠাৎ করে হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যান এক সরকারি চিকিৎসক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই অ্যাপোলো হাসপাতালে। অভিযোগ অনুযায়ী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) মোহাম্মদ ইনজামাম উল হক অফিস চলাকালীন সময়ে সেখানে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এমনকি এক রোগীর আলট্রাসনোগ্রাম করার সময় সাংবাদিকরা উপস্থিত হয়ে ভিডিও ধারণ করলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের ক্যামেরা দেখার পরই তিনি হঠাৎ করে হাসপাতাল থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান। পরে বাইরে গিয়ে নিজের মোবাইল ফোনে লাইভ করে দাবি করেন, তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। তবে স্থানীয়রা জানান, পরে জানা যায় তিনি অফিস ফাঁকি দিয়ে চিকিৎসা দিতে সেখানে গিয়েছিলেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই সরকারি দায়িত্বে থেকে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়ার বিষয়টিকে অনিয়ম হিসেবে উল্লেখ করে কঠোর শাস্তির দাবি জানান।

অন্যদিকে চাঁপাই অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়, দুপুরের বিরতিতে তিনি চিকিৎসা দিতে সেখানে গিয়েছিলেন এবং বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন জানান, ওই চিকিৎসক সকাল থেকে দুপুর পর্যন্ত অফিসে দায়িত্ব পালন করলেও প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়টি তার জানা ছিল না। এ ধরনের ঘটনা প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন।


Share: