আড়াই বছরের সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বিচ্ছিন্ন করায় বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান নিয়েছে মেয়ে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী কাচারি বসুনিয়া পাড়া এলাকায়।
মঙ্গলবার সন্ধ্যা থেকে সেখানে ইসরাফিল ইসলামের বাড়িতে অবস্থান করছে সৈয়দপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ঢেলাপীর পুলপাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে সাকিলা আক্তার (১৮)।
মেয়েটি সংবাদ কর্মীদের জানায়, ইসরাফিল ইসলামের ছেলে পারভেজের সাথে তার দীর্ঘ আড়াই বছর থেকে সম্পর্ক। একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার সুবাদে এর মাঝে মন দেয়া-নেয়া থেকে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে। পারভেজ বিয়ে করার কথা দিয়েই এতটা গভীর সম্পর্কে জড়িয়েছে।
কিন্তু যতবারই বিয়ের জন্য চাপ দেয়া হয়েছে পারভেজ বাবা মা তথা পরিবারের লোকজনের সম্মতিতে বিয়ে করবে বলে সাকিলাকে অপেক্ষা করতে বলে।
এরই মাঝে তাদের সহকর্মীসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জেনে যায় পারভেজ সাকিলার সম্পর্কের বিষয়ে। এক পর্যায়ে উভয়ের পরিবারও জেনে যায়। কিন্তু মেয়ের পরিবার দরিদ্র হওয়ায় ছেলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি।
সেকারণে গত কিছু দিন ধরে সাকিলাক এড়িয়ে চলে পারভেজ। সর্বশেষ রমজানের আগে স্কুলেই নানা অপবাদ দিয়ে অকথ্য গালিগালাজ করে। এরপর থেকে যোগাযোগ বন্ধ করে দেয়।
এরই প্রেক্ষিতে কোন উপায় না পেয়ে পারভেজের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছে। তার দাবি আমার নারীত্বকে ভোগ করে আমাকে উপেক্ষাকারীকে আমি কোনভাবেই ছেড়ে দিতে পারিনা। আমাকে স্ত্রীর অধিকার দিতে হবে।
না হলে প্রয়োজনে এখানেই জীবন দিবো তবুও সরে যাবোনা। যদি জোর করে আমাকে এখান থেকে তাড়ানোর অপচেষ্টা করা হয় তাহলে আত্মহত্যা করতে বাধ্য হবো।
উপস্থিত পারভেজের বাবা ইসরাফিল ইসলাম বলেন, আমার ছেলের সাথে সম্পর্কের যে দাবি করছে মেয়েটি, তা সঠিক নয়। ছবি, চিঠি বা কথা বলার যে রেকর্ড শোনানো হচ্ছে তা তৈরি করা। আর যদি সম্পর্ক থেকেও থাকে তবুও যেখানে আমার ছেলেই এই মেয়েকে গ্রহণ করতে চায়না সেখানে আমরা কিভাবে বৌ হিসেবে মেনে নিবো। মেয়ের বাবা মা কে খবর দেয়া হলেও তারা আসছেনা। আর আমাদের ছেলেকেও কোথাও পাচ্ছিনা।